ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চরফ্যাশনে দুগ্ধজাত পণ্যের ভিন্নধর্মী মেলার আয়োজন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২৫, ০৬:১১ পিএম

চরফ্যাশনে দুগ্ধজাত পণ্যের ভিন্নধর্মী মেলার আয়োজন

চরফ্যাশনে উদ্যোক্তাদের উৎপাদিত দুগ্ধজাত পণ্যের এক ব্যতিক্রমী মেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ফ্যাসন স্কয়ার চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী।

এ মেলা আয়োজিত হয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” উপ-প্রকল্পের আওতায়। এতে অংশগ্রহণ করেছে চরফ্যাশন ও লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০টি দুগ্ধজাত পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান।

মেলা সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত চলেছে। এখানে প্রদর্শিত হয়েছে গরু ও মহিষের দুধ থেকে তৈরি নানা ধরনের পণ্য, যার মধ্যে রয়েছে দেশি ঘি, দই, ছানা, রসমালাই, সর মালাই, ক্ষিরপুলি ও অন্যান্য ঐতিহ্যবাহী মিষ্টান্ন। প্রতিটি স্টলে পণ্যের উপর ২৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হয়, যা সাধারণ ভোক্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, পরিবার উন্নয়ন সংস্থার সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মো. ছাদ্দাম হোসেনসহ অন্যান্যরা।

মেলায় অংশ নেওয়া অতিথিরা বলেন, এ ধরনের মেলা শুধুমাত্র স্থানীয় খামারিদের আয় বৃদ্ধির সুযোগই তৈরি করে না, বরং নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যপণ্য ভোক্তাদের হাতে পৌঁছাতে সাহায্য করে। এছাড়া, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এই ধরনের মেলার গুরুত্ব অপরিসীম।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় খামারিরা বাজারে স্থায়ী অবস্থান তৈরি করতে পারেন এবং ভোক্তাদের স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া পণ্যের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।

ইএইচ

Link copied!