ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সিআরডিএ‍‍’র তিন বছরের অর্জন উদযাপন, আলোচনা সভা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৫, ০৫:২৩ পিএম

সিআরডিএ‍‍’র তিন বছরের অর্জন উদযাপন, আলোচনা সভা

কক্সবাজারের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠা সংগঠন “কক্সবাজার রাইটস অফ ডিসএবিলিটিস এসোসিয়েশন (সিআরডিএ)” এর তিন বছরের অর্জন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় পেকুয়ার উত্তর মেহেরনামা এলাকায় ৭নং ওয়ার্ড ইউপি মেম্বার নাসির উদ্দীন এর সভাপতিত্বে আয়োজনিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিস উম্মে হুমায়রা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আহসানুল্লাহ খোকন, হাসিমুখ ইগে এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহবুব কাউসার, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার চকরিয়া সংবাদদাতা সাঈদী আকবর ফয়সাল, এবং নূর আয়েশা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আমজাদ হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—দৈনিক আমার সংবাদ এর চকরিয়া প্রতিনিধি নুরুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।

নিবন্ধন প্রাপ্তির তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিআরডিএ’র সহ-প্রতিষ্ঠাতা মো. জাহিদ হোসেন।

ইএইচ

Link copied!