ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অভয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে দুই বেকারিকে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৫, ০৭:১০ পিএম

অভয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে দুই বেকারিকে জরিমানা

যশোরের অভয়নগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন ও সরকারি হাসপাতাল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক জানান, “অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে শাহ্ আমিন বেকারি ও রাজধানী বেকারিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩২ ধারার ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শরীফ মো. আব্দুল মতিন, অভয়নগর থানা পুলিশসহ স্থানীয় বাসিন্দারা।

ইএইচ

Link copied!