অভয়নগর (যশোর) প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৫, ০৮:৩৯ পিএম
‘জাতীয়তাবাদ, সেবা, ঐক্য, প্রগতি’ এই স্লোগানে অভয়নগরে ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার সুন্দলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মীসভা হয়।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন- যশোর জেলা বিএনপির সাবেক সদস্য মশিয়ার রহমান মশি।
প্রধান বক্তা ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আকতার। বিশেষ বক্তা ছিলেন একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক মিলন মাহামুদ বকুল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম মোল্যা, বিএনপি নেতা সরজ কুমার, পরিমল মণ্ডল, সুজিত সরকার, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হামিদুর রহমান রাজিব ও রেজওয়ান হাওলাদার সোহেল।
কর্মীসভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব হারুনর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিশ্বাস, মাহাবুব হোসেন, আক্তার হোসেন, সাইফুল ইসলাম অনিক, বিল্লাল হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি শামিম হোসেন, ছাত্রদল নেতা মাসুদ রানা তুহিন ও রিফাত হোসেন প্রমুখ।
ইএইচ