ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি

আবু হানিফ, সুনামগঞ্জ

আবু হানিফ, সুনামগঞ্জ

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৪:৪০ পিএম

সুনামগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে সভাটি শুরু হয়। 

খণ্ড খণ্ড মিছিলে অংশগ্রহণকারী হাজারো নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। পরে একটি বিশাল র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, এবং সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম আহবায়ক আব্দুর রহিম। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদ লিলু।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর বিএনপি’র প্রথম যুগ্ম আহবায়ক মোরশেদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্যগণ আকবর আলী, এডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, আতম মিছবা, কাজী নাসিম উদ্দিন লালা, এডভোকেট হাফিজা ফেরদৌসি লিপন, নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ার, জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমদ, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদ লিলু, পৌর বিএনপি’র ১ম যুগ্ম আহবায়ক মোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল হাই এবং সাবেক সহসভাপতি ফুল মিয়া।

সভায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকে ত্যাগী ও নিপীড়িত নেতাদের আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানানো হবে।

ইএইচ

Link copied!