অভয়নগর (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৫:৩০ পিএম
যশোরের অভয়নগরে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীরা ফরম পূরণের টাকা কমানোর জন্য স্মারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষার্থীদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনস্থ নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। অধিকাংশ শিক্ষার্থী গরীব পরিবারের সন্তান। আমাদের অভিভাবকরা কৃষক, দিনমজুর বা অল্প আয়ের কর্মজীবী। বর্তমান পরিস্থিতিতে অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের টাকাটি কিছুটা কমানো হলে আমরা চিরকৃতজ্ঞ থাকব।”
এ বিষয়ে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান বলেন, “শিক্ষার্থীদের পক্ষ থেকে ফরম পূরণের টাকা কমানোর জন্য স্মারকলিপি পেয়েছি। ইতোমধ্যে বিষয়টি উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর বরাবর মেইল করা হয়েছে।”
ইএইচ