ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন আলাউদ্দিন

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:০৭ পিএম

পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন আলাউদ্দিন

পাবনা জেলা বিএনপি’র দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এডভোকেট মো. আলাউদ্দিন সরকার। 

তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের ব্যক্তিগত সহকারী হিসেবে দলের অফিসিয়াল যাবতীয় দায়িত্ব পালন করে আসছিলেন। তার কর্মদক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব কেন্দ্রের পরামর্শক্রমে এই দায়িত্ব প্রদান করেছেন।

এ সংক্রান্ত আদেশ ৪ সেপ্টেম্বর প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার অনুমোদন করেছেন।

মো. আলাউদ্দিন সরকার জানান, তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহসী নেতা, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, শহীদ জিয়ার লড়াকু সৈনিক, হবিবুর রহমান হল ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক, রাকসুতে ছাত্রদল মনোনীত যুগ্ম সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা বিএনপির দু’বারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবেও তিনি দলে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তিনি উল্লেখ করেন, আওয়ামী দলের দমন নীতি ও ফ্যাসিবাদের একচ্ছত্র আধিপত্যের শিকার হয়ে জেলজুলুম ও নির্যাতিত হওয়ার পরও পাবনা বার কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন। এ সময় সাবেক জেলা বিএনপি নেতা ও অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সঙ্গে থেকে আইন পেশায় নিযুক্ত হয়ে দলের সাংগঠনিক ও অফিসিয়াল কাজকর্ম শিখেছেন। 

এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি আনুগত্য, দলের প্রতি অবিচল আস্থা এবং কর্মীদের সেবা প্রদানে তিনি কাজ করে আসছেন।

মো. আলাউদ্দিন সরকার আশা প্রকাশ করেছেন, এই দায়িত্ব পাওয়ার পর তিনি আরও দায়িত্বশীলভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করতে পারবেন। একইসঙ্গে তিনি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও অ্যাডভোকেট মাসুদ খন্দকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইএইচ

Link copied!