ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চলনবিলে ঐতিহাসিক নৌকা বাইচে জনতার ঢল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:৫০ পিএম

চলনবিলে ঐতিহাসিক নৌকা বাইচে জনতার ঢল

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিলশায় দীর্ঘ ৪০ বছর পর আবারও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। 

শুক্রবার দুপুর তিনটা থেকে আয়োজিত এ প্রতিযোগিতায় চলনবিলের চারপাশ থেকে লাখো মানুষের ঢল নামে।

প্রতিযোগিতায় সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও ফরিদপুর থেকে আসা ৬২ থেকে ৯২ হাত লম্বা শক্তিশালী নৌকাগুলো অংশ নেয়। দর্শকদের উল্লাসে মুখর এ নৌকা বাইচে প্রথম স্থান অর্জন করেন নিউ একতা এক্সপ্রেস বাড়াবাড়ির লিটন মাঝির দল পুরস্কার হিসেবে পেয়েছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলার বাঘ এক্সপ্রেস শাহজাদপুর আবু বক্কারের দল একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অধিকার করে আল- মদিনা এক্সপ্রেস শাহজাদপুরের সাইদুর রহমানের দল পেয়েছে এলইডি টিভি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সচিব মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (উপসচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান। সভাপতিত্ব করেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন।

এছাড়া গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রকৌশলী মিলন মিয়া, পিআইও আমিনুর রশীদসহ উপজেলার সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, চলনবিলে এ নৌকা বাইচকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিন পর এ আয়োজনকে ঘিরে মানুষের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এতো সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটির সমাপ্তি হয়েছে।ডিসি আসমা শাহীন ও ইউএনও ফাহমিদা আফরোজের ব্যাপক প্রশংসা করেন এলাকার গণ্যমান্য ও সুধীজনেরা।

জেএইচআর

Link copied!