ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীর্ঘদিনের অবহেলিত রাস্তা মেরামত করলেন জামায়াত নেতা

নুরনবী, চরফ্যাশন (ভোলা)

নুরনবী, চরফ্যাশন (ভোলা)

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:১৮ পিএম

দীর্ঘদিনের অবহেলিত রাস্তা মেরামত করলেন জামায়াত নেতা

চরফ্যাশন ও লালমোহন উপজেলার সংযোগ সড়কের দিনার ব্রিজ সংলগ্ন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্নদা প্রসাদ গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল।

প্রায় দেড় যুগ ধরে অবহেলিত এ রাস্তা জামায়াতে ইসলামী নেতা আলমগীর হোসেন সোহাগের উদ্যোগে মেরামতের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে রাস্তা মেরামতের কাজ উদ্বোধন করেন জামায়াতে ইসলাম সমর্থিত ভোলা-৩ আসনের এমপি পদপ্রার্থী ও বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম এবং চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সোহাগ।

স্থানীয়রা জানান, কাদাযুক্ত ও ভাঙাচোরা এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে মানুষ দীর্ঘদিন ভোগান্তি পোহাচ্ছিল। বিশেষ করে হিন্দু অধ্যুষিত অন্নদা প্রসাদ গ্রামে সহস্রাধিক মানুষ বসবাস করে। তাদের বাজার, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় কাজে চরফ্যাশন সদর হাসপাতাল বা ভুইয়ারহাটে যেতে হলে এ রাস্তাটি ব্যবহার ছাড়া কোনো বিকল্প ছিল না। শাহাদাতের দোকান থেকে জিএম বাজার পর্যন্ত কয়েকশো গজ রাস্তার বেহাল অবস্থায় বছরের পর বছর দুর্ভোগে কাটলেও এতদিন তা মেরামতের উদ্যোগ কেউ নেয়নি।

উদ্যোগ নেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় চিত্ত রঞ্জন দাস বলেন, “কত বছর ধরে কেউ রাস্তাটি ঠিক করেনি। জামায়াতে ইসলামী এই উদ্যোগ নেওয়ায় আমাদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।”

জামায়াত নেতা আলমগীর হোসেন সোহাগ বলেন, “এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার শিশু, ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ ও রোগীরা চরম কষ্টে চলাচল করত। জামায়াতে ইসলামী’র সহযোগিতায় আমি উদ্যোগ নিয়ে ইট ও বালি দিয়ে রাস্তাটি মেরামত করছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”

ইএইচ

Link copied!