জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:৪৮ পিএম
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকির (২৩) মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় পাঠানো হয়েছে।
খাগড়াছড়ির সাজেকের শিজকছড়ায় চান্দের গাড়ি দুর্ঘটনায় তিনি নিহত হন। পরদিন বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় মরদেহ হেলিকপ্টারে করে গাইবান্ধায় পৌঁছে দেওয়া হয়।
বিকেল ৩টায় (১৫০০ ঘটিকা) বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (S2-AGO) খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে এবং ৩টা ১৫ মিনিটে (১৫১৫ ঘটিকা) মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।
মরদেহের সঙ্গে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ রাশেদুর রহমান, শিক্ষার্থী রনজিত রায় এবং খাগড়াছড়ি রিজিয়ন ও সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেডের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন।
নিহত রুবিনা আক্তার রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।
ইএইচ