ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুইমারায় তিন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৪:০০ পিএম

গুইমারায় তিন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিন ইউনিয়নের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গুইমারা সদর, হাফছড়ি ও সিন্দুকছড়ি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শুক্রবার সকাল ১০টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ও ভালোবাসা দিয়ে পাশে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

ইএইচ

Link copied!