ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ক্ষেতলালে তিন দিন নিখোঁজের পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:৪৪ এএম

ক্ষেতলালে তিন দিন নিখোঁজের পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালবন (পশ্চিমপাড়া) গ্রামে তিন দিন ধরে নিখোঁজ থাকা তাসনিয়া খাতুন (১০)-এর গলাকাটা মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে স্থানীয় মান্নানের ছেলে একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাসনিয়া শালবন গ্রামের রাজমিস্ত্রি এরশাদুলের একমাত্র মেয়ে। 

পরিবার ও স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে ক্ষেতলাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শুক্রবার সন্ধ্যায় গ্রামবাসী একরামুলের গোয়ালঘরে সন্দেহজনক একটি বস্তা দেখতে পান। খুলে দেখেন, তাসনিয়ার রক্তাক্ত মরদেহ। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী একরামুলের বাড়ি ঘিরে ফেলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, শিশুর নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করা হয়েছিল। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে দুইজনকে আটক করা হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

মর্মান্তিক এ হত্যাকাণ্ডে শালবন গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

জেএইচআর

Link copied!