ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

মো. হৃদয় খান, নরসিংদী

মো. হৃদয় খান, নরসিংদী

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:৪১ পিএম

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ট্রান্সফরমারে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের একটি ১৩২/৩৩ কেভি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ট্রান্সফরমারটি পুড়ে যায়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

অগ্নিকাণ্ডের পর ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পলাশ উপজেলা ও পার্শ্ববর্তী কালীগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৯টার দিকে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কারণে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।

ইএইচ

Link copied!