ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খাগড়াছড়িতে অবরোধ শিথিল, ছাড়ছে দূরপাল্লার বাস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:৫৬ পিএম

খাগড়াছড়িতে অবরোধ শিথিল, ছাড়ছে দূরপাল্লার বাস

খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় জনজীবন এখনো স্থবির। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই পরিস্থিতি বিরাজ করছে গুইমারা উপজেলাতেও। উপজেলায় গতকাল সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

তবে নিরাপত্তার কারণে যানবাহন ও মানুষের চলাচল সীমিত রয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে, বেশিরভাগ দোকানপাটও বন্ধ। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।

এমন পরিস্থিতিতে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলমান অবরোধ আংশিক শিথিল করেছে জুম্ম ছাত্র-জনতা। সোমবার দুপুর ১২টার পর থেকে এই দুই রুটে দূরপাল্লার পরিবহনগুলো ছাড়তে শুরু করে। এতে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

দূরপাল্লার যাত্রী রোকেয়া বেগম বলেন, ‘ঢাকা থেকে এসেছিলাম সাজেক ঘুরতে। অবরোধের কারণে খাগড়াছড়িতে দুই দিন ধরে আটকা ছিলাম। আজ দুপুর থেকে অবরোধ শিথিল করায় মনের আনন্দে ঢাকায় ফিরে যাচ্ছি।’

আরেক যাত্রী জানান, ‘চট্টগ্রাম থেকে আসছি। অবরোধের কারণে অনেক ভোগান্তি হয়েছে। টিকেট পাওয়া যায়নি ঠিকমতো, শেষে কষ্ট করে পেলেও ভালো সিট পাইনি। তারপরও ফিরছি।’

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন বলেন, ‘দুপুর থেকে ঢাকা ও চট্টগ্রামগামী গাড়ি ছাড়ছে শহরের কাউন্টার থেকে, কোনো অসুবিধা নেই।’

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, ধর্ষণ মামলায় পুলিশ একজনকে আটক করেছে এবং আসামিকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জেলা সদরে হামলা, সংঘর্ষ ও ভাংচুরের প্রতিটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জেএইচআর

Link copied!