ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শারদীয় দুর্গোৎসব হোক সম্প্রীতি ও মিলনের সেতুবন্ধন: মাহবুবুর রহমান

আবু হানিফ, সুনামগঞ্জ

আবু হানিফ, সুনামগঞ্জ

অক্টোবর ১, ২০২৫, ০৭:৪৮ পিএম

শারদীয় দুর্গোৎসব হোক সম্প্রীতি ও মিলনের সেতুবন্ধন: মাহবুবুর রহমান

সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান বলেছেন, “শারদীয় দুর্গোৎসব হোক সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মিলনের সেতুবন্ধন।” 

বুধবার বিকেলে মধ্যনগর বাজার পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

মাহবুবুর রহমান বলেন,“শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ,এখানে সব ধর্মের মানুষ সমানভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।” 

তিনি আরও বলেন,“দলীয় নির্দেশনা অনুযায়ী আমি এলাকার প্রতিটি পূজামণ্ডপে যাচ্ছি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার চেষ্টা করছি।” 

এর আগে সারাদিনব্যাপী তিনি মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

পরিদর্শনকালে মধ্যনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, আহবায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী, মধ্যনগর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেল, সাইদুর রহমান জিয়া ও সাজিবুল হক তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল ইসলাম শেফুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!