ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে মহালছড়িতে শিক্ষাসামগ্রী বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

অক্টোবর ৮, ২০২৫, ০৮:৪৭ পিএম

ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে মহালছড়িতে শিক্ষাসামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে মহালছড়ি নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও মহালছড়ি নতুন পাড়া ইমাম হোসাইন (রা.) কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।

মহালছড়ির দুটি মাদ্রাসায় বিতরণ করা শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল খাতা, কলম, স্কেল, পেন্সিল ও বক্স। এছাড়া ক্রীড়া সামগ্রী হিসেবে বিতরণ করা হয় ক্রিকেট বল, ফুটবল, ব্যাট এবং হোয়াইট বোর্ড।

এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাবেক সহ-সভাপতি বাচ্ছু আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু এবং মহালছড়ি ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ মো. জাহাঙ্গীর আলম, মো. কাউছার ইসলাম, খালেদ মাসুদ সাগর, আব্দুল কাদের সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া বলেন, “খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে ওয়াদুদ ফাউন্ডেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।”

ইএইচ

Link copied!