ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

আবু হানিফ, সুনামগঞ্জ

আবু হানিফ, সুনামগঞ্জ

অক্টোবর ৯, ২০২৫, ০৫:১২ পিএম

সুনামগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের অংশ হিসেবে সুনামগঞ্জে হাজারো নেতাকর্মীর সঙ্গে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সম্ভাব্য “ধানের শীষ” মনোনয়নপ্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে দুই উপজেলার হাজারো নেতাকর্মী শহরের পুরাতন বাসস্টেশন এলাকার বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি গণমিছিল শুরু করেন। 

মিছিলটি ট্রাফিক পয়েন্ট, মধ্যবাজার, পশ্চিমবাজার, সাহেববাড়ি ঘাট, উত্তর আরপিননগর, তেঘরিয়া সহ বিভিন্ন এলাকায় পৌঁছে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করে। পরে পুরাতন বাসস্টেশন এলাকায় এসে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণমাধ্যমকর্মীদের সামনে কথা বলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এ সময় উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, আতম মিছবাহ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনুল আলী, মো. রেজাউল হক, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, মুনাজ্জির হোসেন সুজন, এ. হাফেজা ফেরদৌস রিপন, জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালারচাঁন প্রমুখ।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, "দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জনতার কল্যাণে প্রণীত ৩১ দফার মধ্যে রয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনকালীন দল ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চিতকরণসহ অন্যান্য পদক্ষেপ।" 

তিনি বলেন, "৩১ দফা কার্যক্রম সুনামগঞ্জবাসীর সামনে তুলে ধরার মাধ্যমে জনগণকে বাস্তবায়িত পরিকল্পনা সম্পর্কে সচেতন করা হচ্ছে।"

ইএইচ

Link copied!