ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের চোখে স্বপ্ন, আধুনিক শিক্ষায় পাশে থাকার আহ্বান জেলা প্রশাসকের

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৫, ০৫:৫২ পিএম

শিক্ষার্থীদের চোখে স্বপ্ন, আধুনিক শিক্ষায় পাশে থাকার আহ্বান জেলা প্রশাসকের

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামে কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিদর্শন শেষে প্রতিষ্ঠান কক্ষে আয়োজিত এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

একাডেমীর সভাপতি কয়েস উদ্দিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রাজন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন— আমেরিকার মিশিগান সিটির সাবেক কাউন্সিলর, ছাতকের গণিপুর গ্রামের কৃতি সন্তান, বৃক্ষপ্রেমি কাজী মকসুদ মিয়া; যুক্তরাজ্য প্রবাসী সদরুল আমিন সোহান ও নানু মিয়া; আমেরিকা প্রবাসী মনজুরুল করিম তুহিন; উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মহসিন মিয়া; ইতালী প্রবাসী নুরুল হুদা ফয়সাল; শিক্ষানুরাগী ড. আফসার উদ্দিন, ইব্রাহিম আলী রাসেল, জামাল উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মুজাহিদুর রহমান হীরা, সাজ্জাদ মিয়া, আলতাব আলী, ফয়েজ আহমদ, ইসলাম উদ্দীন, আজিজ মিয়া, ফখরুদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া বলেন, “এলাকায় আধুনিক শিক্ষা বিস্তারে কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমী গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠানটি প্রবাসী বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের অর্থায়নে স্থাপিত হয়েছে। এখানের প্রতিটি শিক্ষার্থীর চোখে স্বপ্ন দেখেছি। তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে শিক্ষকদের পাশাপাশি সকল অভিভাবকদের এগিয়ে আসতে হবে। আধুনিক শিক্ষাদানে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হতে হবে। আমাদের উচিত সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও মানসম্মত করে তোলা, যাতে এই অঞ্চলের প্রতিটি শিশু মানসম্মত শিক্ষার সুযোগ পায়।”

ইএইচ

Link copied!