ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আটঘরিয়ায় মৌসুমী চড়ুই পাখিদের মনোমুগ্ধকর মিলনমেলা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২৫, ০৩:৫৫ পিএম

আটঘরিয়ায় মৌসুমী চড়ুই পাখিদের মনোমুগ্ধকর মিলনমেলা

শীত মৌসুমের শুরুতেই প্রতি বছরের ন্যায় এবারও আটঘরিয়ার দেবোত্তর বাজারে এসেছে মৌসুমী চড়ুই পাখিদের মেলা। বিকাল হলেই সে এক বিচিত্র মনোমুগ্ধকর দৃশ্য। বাজারের সড়কের পাশে বৈদ্যুতিক তার জুড়ে বসে পাখিদের এই মেলা। হাজার হাজার চড়ুই পাখির কিচিরমিচির শব্দ পথচারীদের আকৃষ্ট করে। অসংখ্য মানুষ পাখিদের সারিবদ্ধ বসা, উড়ে বেড়ানো আবারও সারিবদ্ধভাবে বসা এবং কিচিরমিচির শব্দ শুনতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে।

চড়ুই পাখিদের এই আগমন ও মেলা শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এবং থাকবে পুরো শীতকাল জুড়ে। দেবোত্তর বাজারে বৈদ্যুতিক তার, গাছ-গাছালিতে তারা অবস্থান করে। তবে কোন পথচারী এই পাখিদেরকে অত্যাচার না করায় তারা এই স্থানটিকে প্রতিবছর নিরাপদ স্থান মনে করে। শীতের প্রায়ই প্রারম্ভেই তারা কোথা থেকে আসে তা জানা না গেলেও পাখিদের এই মিলন মেলা শেষে (শীতের শেষে) আবার অজানা গন্তব্যে চলে যায়। তবে তারা এখানে স্থায়ী কোন বাসা বানায় না বা বংশবিস্তার করে না। 

পথচারী আব্দুল খালেক জানায়, এ এক অভূত দৃশ্য হাজার হাজার পাখির এই মনমুগ্ধকর দৃশ্য দেখে সকলেই অভিভূত।  হাজার হাজার পাখি উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বসছে আবার শাড়িবদ্ধ ভাবে বসে কিচিরমিচির করছে, এমন দৃশ্যে সবাই মুগ্ধ। অপর এক পাথচারী আব্দুল মান্নান জানান, অসংখ্য পাখির এমন দৃশ্য সাধারণত কোথাও দেখা যায় না।

জেএইচআর

Link copied!