ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নীতিমালা বহাল রেখে প্রয়োজনীয় সার বরাদ্দের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ বিএফএ’র মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৫, ০৬:২১ পিএম

নীতিমালা বহাল রেখে প্রয়োজনীয় সার বরাদ্দের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ বিএফএ’র মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সার ডিলার নিয়োগ ও বিতরণের বিদ্যমান নীতিমালা বহাল রাখা, প্রয়োজনীয় সার বরাদ্দ, কমিশন বাড়ানোসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

রোববার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন সার ব্যবসায়ীরা।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে জেলার ৫ উপজেলার সার ডিলার ও সাব-ডিলাররা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী মো. সেতাউর রহমান, সহ-সভাপতি দানিউল হক, নাজমুল হকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ২০০৯ সালের ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালার মাধ্যমে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে যাচ্ছে। ওই নীতিমালা অনুযায়ী খুচরা বিক্রেতাদের মাধ্যমে কৃষকরা হাতের কাছেই সার পাচ্ছেন। নীতিমালা পরিবর্তন করা হলে মাঠ পর্যায়ে সার বিতরণে বিশৃঙ্খলা তৈরি হবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও যৌক্তিক কমিশন নির্ধারণ ও চাহিদা অনুযায়ী সার বরাদ্দের দাবি জানান বক্তারা।

পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

ইএইচ

Link copied!