ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাঙ্গুড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে প্রাণি সম্পদ দপ্তরের ছাগল বিতরণ

ভাঙ্গুড়া প্রতিনিধি

ভাঙ্গুড়া প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৫, ০৪:০৩ পিএম

ভাঙ্গুড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে প্রাণি সম্পদ দপ্তরের ছাগল বিতরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৃ-গোষ্ঠী পরিবারের পাঁচ সুফলভোগী সদস্যের মাঝে সোমবার প্রাণি সম্পদ দপ্তর ১০টি ছাগল বিতরণ করেছে। 

সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রকল্পটি গ্রহণ করা হয়।

উপজেলা লাইভস্টক অফিসার ডা. রুমানা আক্তার রোমি জানান, উপজেলার সুলতানপুর গ্রামের শ্রীমতি গীরিবালা, খানমরিচ গ্রামের শ্রী রণজিত কুমার বসাক ও শ্রীমতি নীর বালা, বৃদ্ধমরিচ গ্রামের শ্রীমতি সঞ্জনা রানী, চন্ডিপুর গ্রামের শ্রীমতি সপ্না রানী প্রত্যেকে দু’টি করে ছাগল পেয়েছেন। এছাড়া ছাগলের ঘর নির্মাণের জন্য সবাইকে চারটি করে খুঁটি, দু’টি টিন এবং বিছানা হিসাবে একটি করে ম্যাট প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপজেলায় নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!