ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভৈরবে উপকূল এক্সপ্রেস অবরোধকারীদের পাথর নিক্ষেপ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৩:৩৬ পিএম

ভৈরবে উপকূল এক্সপ্রেস অবরোধকারীদের পাথর নিক্ষেপ

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। সোমবার সকাল ১০টার দিকে ভৈরব রেলওয়ে জংশনে বিক্ষোভকারীরা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে ‘ভৈরবকে জেলা চাই’ স্লোগান দিতে থাকেন।

এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা ট্রেনটি আটকে দেন ও প্ল্যাটফর্মে বিক্ষোভ শুরু করেন। তারা ট্রেনের সামনে বসে পড়েন এবং ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রুটের রেল যোগাযোগ বন্ধ করে দেন।

এক পর্যায়ে ট্রেন ছাড়ানোর চেষ্টা করলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকজন যাত্রী আহত হন। পরে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশন ছেড়ে যায় এবং এক ঘণ্টা ২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

এ সময় আন্দোলনে অংশ নেন ভৈরবের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধি।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, আন্দোলনকারীদের দাবির যৌক্তিকতা রয়েছে। উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। হামলার ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!