গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
অক্টোবর ২৯, ২০২৫, ১২:১৮ পিএম
মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন খান অভিযোগ করেছেন, স্থানীয় কিছু দালালকে অবৈধ সুবিধা না দেওয়ায় তার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। কিছু দালাল তাদের বেআইনি দাবি পূরণ না হওয়ায় নানা অপপ্রচার চালাচ্ছে।
ভূমি অফিসে সেবা নিতে আসা স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, “এখানে সাধারণ মানুষ সহজেই সেবা পাচ্ছে, কারও কাছ থেকে টাকা চাওয়া হয়নি।”
স্থানীয় সমাজসেবক হেলাল চৌধুরী বলেন, দালালচক্র সুযোগ না পেয়ে কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ করিয়েছে।
এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর