ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পত্নীতলায় সাড়ে ছয় হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৫, ০২:৪০ পিএম

পত্নীতলায় সাড়ে ছয় হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁর পত্নীতলায় কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি চত্বরে ৬ হাজার ৬৩০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুজ্জামান মিলন।

এ সময় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. পারভেজ মোশারফ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৬ হাজার ৬৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। প্রথম ধাপে সরিষা ৫ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে গম, মসুর, মুগ, সূর্যমূখী, চীনাবাদাম ও পেঁয়াজ বীজ বিতরণ করা হবে।

ইএইচ

Link copied!