ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুইমারায় ছাত্রদলের মতবিনিময় ও নতুন সদস্য যোগদান সভা অনুষ্ঠিত

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৫, ০৬:৫৪ পিএম

গুইমারায় ছাত্রদলের মতবিনিময় ও নতুন সদস্য যোগদান সভা অনুষ্ঠিত

গুইমারা উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা ও নতুন সদস্য যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় গুইমারা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আল মামুন।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। 

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মালেক মিন্টু এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বেদারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিফল চাকমা, উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউচুপ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও উপজেলা ছাত্রদলের সমন্বয়কারী উক্যনু মারমা।

সভায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা আগামীর আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

ইএইচ

Link copied!