ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রবি মৌসুমে সদর উপজেলায় সাড়ে ৮ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৫, ০৩:৫৭ পিএম

রবি মৌসুমে সদর উপজেলায় সাড়ে ৮ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রবি মৌসুমের জন্য ৮ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন সরকারের প্রণোদনার রাসায়নিক সার ও বিভিন্ন ধরনের বীজ। 

২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসাড়ি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এই বীজ ও সার দেওয়া হচ্ছে।

সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান জানান, ৮ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ৬ হাজার ১’শ জন কৃষক পাচ্ছেন ১ কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১ হাজার ৯’শ জন কৃষক পাচ্ছেন ২০ কেজি করে গম বীজ ও ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার, ৯০ জন কৃষক পাচ্ছেন ১০ কেজি করে চিনাবাদাম বীজ ও ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার, ৯০ জন কৃষক পাচ্ছেন ১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২৫০ জন কৃষক পাবেন ৫ কেজি করে মসুর বীজ ও ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার, ১১০ জন কৃষক পাচ্ছেন ৮ কেজি করে খেসাড়ি বীজ ও ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার এবং ২০ জন কৃষক পাচ্ছেন ২ কেজি করে অড়হর বীজ ও ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার।

তিনি আরও জানান, গত বুধবার থেকে সরিষা চাষিদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। আগামীকাল (আজ) বুধবার সরিষার বীজ ও সার বিতরণ শেষ হবে এবং আগামী কয়েকদিনের মধ্যে অন্যান্য কৃষকদের মধ্যে বিতরণ শেষ করা হবে।

ইএইচ

Link copied!