ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ৪, ২০২৫, ০৪:১৮ পিএম

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, কুমিল্লাগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহত হন প্রায় ৩০ জন যাত্রী।

পরবর্তী সময়ে স্থানীয়রা, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে এক ঘণ্টার জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

ইএইচ

Link copied!