ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে ১০ মাসে এইচআইভিতে আক্রান্ত ২৮ জন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

নভেম্বর ৫, ২০২৫, ০৬:০৮ পিএম

রাজশাহীতে ১০ মাসে এইচআইভিতে আক্রান্ত ২৮ জন

রাজশাহীতে চলতি বছরের ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) এইচআইভিতে আক্রান্ত হয়েছেন ২৮ জন নারী-পুরুষসহ একজন হিজড়া। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ২০ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণী।

রামেক হাসপাতালের এইচটিসি (এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং) সেন্টারের তথ্যমতে, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত রাজশাহীতে মোট ৯৩ জন এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছেন, মারা গেছেন আটজন। চিকিৎসকরা বলছেন, যৌনকর্মীদের তুলনায় সমকামিতার মাধ্যমে ভাইরাসের সংক্রমণ বেশি।

রামেকের এইচটিসি সেন্টারে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন পরীক্ষা করাতে আসেন। পজিটিভ রোগীদের কাউন্সেলিং করা হলেও ওষুধের ব্যবস্থা নেই। আক্রান্তদের চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ যেতে হয়, যেখানে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

২০২৪ সালে শনাক্ত হওয়া ২৭ জনের মধ্যে ১৬ জন সমকামিতায় ও ১০ জন যৌনকর্মীর মাধ্যমে সংক্রমিত হন। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ২ হাজার ৩৪৬ জন পরীক্ষা করা হলে ২৮ জন পজিটিভ হন এর মধ্যে ১৭ জন সমকামিতায়, ১০ জন যৌনকর্মীর মাধ্যমে এবং একজন রক্ত থেকে সংক্রমিত।

রামেক হাসপাতালের চিকিৎসকরা জানান, খুব শিগগিরই এআরটি (অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি) সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে রোগীদের আর বগুড়ায় যেতে হবে না।

রামেকের ফোকাল পার্সন ডা. ইবরাহীম মো. শরফ বলেন, “অরক্ষিত যৌনমিলনই এইচআইভি সংক্রমণের প্রধান কারণ হোক নারী-পুরুষে বা পুরুষে-পুরুষে। প্রতিবার যৌনমিলনে কনডম ব্যবহার ও সচেতনতা বাড়ানো ছাড়া সংক্রমণ ঠেকানো সম্ভব নয়।”

ইএইচ

Link copied!