ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাঙ্গুড়া পৌরসভার সড়কে কার্পেটিংয়ে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৫, ০৪:৩৩ পিএম

ভাঙ্গুড়া পৌরসভার সড়কে কার্পেটিংয়ে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় সড়কে কার্পেটিং করার মাত্র সপ্তাহ না পেরোতেই পাথর উঠে যেতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজটি নিম্নমানেরভাবে করায় এমন ঘটনা ঘটেছে। এ কারণে মঙ্গলবার দিবাগত রাতে তড়িঘড়ি করে কার্পেটিং উঠে যাওয়া স্থানে বিটুমিন ও পাথর দিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে।

জানা যায়, পৌরসভার অধীনে ২০২৩-২৪ অর্থবছরে শরৎনগর বাজারের ডিগ্রী কলেজ মোড় থেকে বাংলা স্যারের মোড় পর্যন্ত ৩৪৫ মিটার সড়কের বিটুমিন কার্পেটিংয়ের কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় করা হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। কাজটি পেয়েছেন পৌরসভার ভাঙ্গুড়া বাজারের বাসিন্দা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সংগীত কুমার পাল।

দরপত্র আহ্বানের পরেও নির্ধারিত সময়ে কাজ না করে ঠিকাদার বারবার টাইম এক্সটেনশন নিয়েছিলেন। অবশেষে চলতি বছরের অক্টোবর মাসের শেষে দায়সারাভাবে সড়কের কার্পেটিং শেষ করা হয়। তবে কাজের গুণগত মান নিয়ে অভিযোগ উঠেছে। পৌরসভার প্রকৌশলীরা নিম্নমানের কাজের কারণে আপত্তি জানিয়েও প্রভাবশালী ঠিকাদার তড়িঘড়ি করে কাজ শেষ করেন। কাজের পরদিন থেকেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিংয়ের পাথর উঠে যেতে থাকে।

বুধবার সরেজমিনে দেখা যায়, অসমতল কার্পেটিং ও নিম্নমানের কাজের কারণে একাধিক নিচু স্থানে বৃষ্টির পানি জমেছে। ফলে এসব স্থান থেকে কার্পেটিংয়ের পাথর উঠে গর্ত তৈরি হয়েছে। ধামাচাপা দিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিটুমিন ও পাথর দিয়ে গর্তে জোড়াতালি দেওয়া হয়েছে।

ঠিকাদার সংগীত কুমার পালকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, “পানি জমার কারণে কার্পেটিং উঠে গেছে। সড়কের পাশে ড্রেনের কাজ চলমান। ড্রেন নির্মাণ হলেই সমস্যা সমাধান হবে। আপাতত কার্পেটিং ঠিক করার কাজ চলমান আছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান জানান, “বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!