ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাবেক এমপি কলিম উদ্দিন মিলনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ছাতক প্রতিনিধি

ছাতক প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২৫, ০৪:৪৬ পিএম

সাবেক এমপি কলিম উদ্দিন মিলনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। 

রোববার দুপুরে ছাতক শহরের বাগবাড়িস্থ নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন মিলন বলেন, “সংবাদকর্মী ও রাজনৈতিক কর্মীরা সমাজের দুই গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা, সমাজের সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরা।”

তিনি আরও বলেন, “আমি দলীয় মনোনয়ন পেয়ে অত্যন্ত গর্বিত ও অনুপ্রাণিত। দলের নেতাকর্মী ও ছাতক-দোয়ারাবাজারবাসীর সার্বিক সহযোগিতা পেলে আসন্ন নির্বাচনে এই আসনটি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব—এই বিশ্বাস আমার আছে।”

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, নির্বাচিত হলে এ আসনের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে চান তিনি। বিশেষ করে বেকারত্ব দূরীকরণ, যুবসমাজকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনা, নদী খনন, এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন—এমন এক পরিকল্পনা নিয়ে তিনি মাঠে নামতে চান।

কলিম উদ্দিন মিলন বলেন, “ছাতক ও দোয়ারাবাজারের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি চাই তাদের মুখে হাসি ফোটাতে। উন্নয়ন, কর্মসংস্থান ও জনসেবাকে কেন্দ্র করেই আমার রাজনীতি গড়ে তুলতে চাই।”

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফলুল করিম বকুল, পৌর বিএনপির আহ্বায়ক সামসুর রহমান শামছু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান এমরানসহ স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কলিম উদ্দিন মিলন বলেন, “রাজনীতি জনগণের কল্যাণের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়।” তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে আলোকিত করতে।

ইএইচ

Link copied!