ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাঙ্গুড়ায় পাচারকৃত সার আটক, ডিলারের অর্থদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৫, ০৪:১৩ পিএম

ভাঙ্গুড়ায় পাচারকৃত সার আটক, ডিলারের অর্থদণ্ড

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মঙ্গলবার স্থানীয় কৃষকরা একভ্যান পাচারকৃত রাসায়নিক সার আটক করেন। পরে বিষয়টি সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে সার ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাঙ্গালিয়া প্রামের কৃষক আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ডিলার সেলিম হোসেন নামের এক সার ব্যবসায়ী একটি ভ্যানে কিছু সার পাচার করে অন্য উপজেলায় পাঠাচ্ছিলেন। এতে তার সন্দেহ হয় এবং স্থানীয় ব্যক্তিদের সহায়তায় সারের ভ্যানটি আটক করা হয়।

ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জান মাসুম বলেন, কৃষি অফিসারের গাফিলতির কারণে ওই ডিলার অন্য উপজেলায় সার পাচার করছিলেন। অথচ উপজেলার কৃষকরা সার পাচ্ছেন না। সম্প্রতি কৃষকদের বিক্ষোভের কারণে এই উপজেলায় ন্যায্য মূল্যে সার বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এজন্য ডিলার সেলিম হোসেন অন্য উপজেলার খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রির জন্য সার পাচার করেন। তিনি একই সঙ্গে দাবি করেন, ডিলারের ঘরে অবশিষ্ট সার সরাসরি কৃষকের কাছে বিক্রি করার ব্যবস্থা করা হোক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিএপি, ইউরিয়া ও পটাশ মোট ১৫ ব্যাগ পাচারকৃত রাসায়নিক সার স্থানীয় কৃষকরা আটক করে খবর দেন। পরে তিনি মোবাইল কোর্টের মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ডিলার সেলিম হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে সাগুলো জব্দ করে কৃষি বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!