ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

লালপুর থানার ভেতর থেকে মোটরসাইকেল চুরি

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুর (নাটোর) প্রতিনিধি

নভেম্বর ১১, ২০২৫, ০৭:১৮ পিএম

লালপুর থানার ভেতর থেকে মোটরসাইকেল চুরি

নাটোরের লালপুর থানার ভেতর থেকেই থানার বাবুর্চির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। থানার ভেতরে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে থানার রান্নাঘরে দায়িত্ব পালনকালে বাবুর্চি আমিরুল ইসলামের মোটরসাইকেলটি চুরি হয়।

থানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শুরুর আগে আমিরুল তাঁর পালসার মোটরসাইকেল থানার গ্যারেজের সামনে রেখে যান। কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন, মোটরসাইকেলটি নেই। পরে বিষয়টি তিনি থানার কর্মকর্তাদের জানান।

খবর পেয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তবে কে বা কারা মোটরসাইকেলটি নিয়ে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। লালপুর থানার ওসি বলতে পারবেন। তবে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

ইএইচ

Link copied!