ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

নভেম্বর ১৩, ২০২৫, ০৪:৪৮ পিএম

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের শরৎনগর হাটের নির্দিষ্ট কোনো জায়গা নেই। সড়কের ওপরই বসছে হাট। এতে যান চলাচলসহ জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বছরের পর বছর ধরে এভাবে চলে আসলেও জনভোগান্তি নিরসনে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।

জানা যায়, এখানে সপ্তাহে শনি ও বুধবার দু’দিন হাট বসে। ভাঙ্গুড়া উপজেলাসহ আশপাশের এলাকার কৃষক তাঁদের উৎপাদিত ধান, পাট, গম, সরিষা, শাকসবজিসহ প্রভৃতি কৃষিপণ্য এ হাটে বিক্রি করতে আসেন। প্রতি হাটে হাজার হাজার মণ কৃষিপণ্য কেনাবেচা হয়। এখান থেকে প্রতি বছর সরকারের আয় হয় মোটা অঙ্কের রাজস্ব। কিন্তু হাট বসার জন্য নেই নির্দিষ্ট কোনো জায়গা। তাই শহরের প্রধান সড়ক দখল করে দীর্ঘদিন ধরে বসে আসছে এই হাট। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে জনসাধারণকে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও রোগীবাহী গাড়ি চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়।

শরৎনগর ফাজিল মাদ্রাসার ছাত্র ইফতেখার মাহমুদ শাকিল জানান, হাটের দিনে ভিড়ের মধ্যে দিয়ে মাদ্রাসায় যেতে তাঁদের সমস্যা হয়। সড়কে হাট না বসিয়ে নির্দিষ্ট জায়গায় হলে ভালো হতো। শরৎনগর বাজারের স্থানীয় বাসিন্দা বুলবুল আহমেদ বলেন, সপ্তাহে দুই হাটের দিনে আমাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। হাটের একটি নির্দিষ্ট জায়গা থাকলে দুর্ভোগ লাঘব হতো।

তবে লেবু ব্যবসায়ী সিরাজ বলেন ভিন্ন কথা। তিনি বলেন, সব এলাকাতেই সড়কের ওপর হাট বসে। সড়কে হাট বসলে বেচাকেনা ভালো হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জনসাধারণের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, হাট বসানোর মতো কোনো জায়গা না থাকায় এ ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না।

ইএইচ

Link copied!