ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সেনাপ্রধান

দেশের উন্নয়নে নারীদের বাদ দিলে হবে বড় ভুল

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২৫, ০৪:৪৭ পিএম

দেশের উন্নয়নে নারীদের বাদ দিলে হবে বড় ভুল

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের সম্পৃক্ততার গুরুত্ব উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী- তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা বড় ভুল হবে। নারীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে সবারই ভূমিকা রাখা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ভালো মানুষ হতে হবে, নীতি-নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের স্বপ্ন-অনেক দক্ষ ক্যাডেট তৈরি করা। নারী নেতৃত্ব চাই, নারী ক্ষমতায়ন চাই। নতুন প্রজন্মকে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে।

নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পূর্বসুরীদের মতো দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক এবং জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান ক্যাডেটসহ স্থানীয় সাংবাদিকরা।

জেএইচআর

Link copied!