ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনে সৎ ও নৈতিক গুণাবলি সম্পন্ন প্রার্থীর পক্ষে দাঁড়ানোর আহ্বান শিবির সভাপতির

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

নভেম্বর ১৮, ২০২৫, ০৩:৫৩ পিএম

নির্বাচনে সৎ ও নৈতিক গুণাবলি সম্পন্ন প্রার্থীর পক্ষে দাঁড়ানোর আহ্বান শিবির সভাপতির

‘দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন’ এই শ্লোগানকে সামনে রেখে চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশ ২০২৫। 

মঙ্গলবার সকাল ৭টায় ব্রজ গোপাল টাউন হল মিলনায়তনে শিবির ভোলা জেলা শাখা কর্তৃক এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। 

তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে সুসংগঠিত দাওয়াত, শক্তিশালী প্রশিক্ষণ ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ, আদর্শ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে সৎ, দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিকের পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ছাত্রশিবিরের প্রতিনিধিদের সময় অপচয় রোধ, কঠোর পরিশ্রম এবং আল্লাহর সাহায্য প্রার্থনার মাধ্যমে জীবনের সফলতা অর্জন করতে হবে। ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু আল্লাহর অসীম রহমতে বিজয় লাভ করেছে। ধৈর্য আর সাহসিকতার সঙ্গে দ্বীনের কাজ করলে অবশ্যই আল্লাহ বিজয় দান করেন। উপশাখার যে চারটি নিয়মিত কাজ রয়েছে তা সবাইকে যথাযথভাবে পালন করতে হবে। তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনায় গড়ে তুলতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান কেন্দ্রীয় সভাপতি।

ভোলা জেলা শাখার সভাপতি জসিমউদ্দীনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ভোলা–৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, ভোলা–৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসাইন, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, জামায়াতে ইসলামী উপজেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিববুল্লাহ, ছাত্রশিবিরের সাবেক ভোলা শহর সভাপতি মাকসুদুর রহমান, সাবেক জেলা সভাপতি আলমগীর মো. সোহাগ, উপজেলা শিবির সভাপতি মেহেদী হাসান সজীব, সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জ্ঞানের আলোয় আলোকিত শিক্ষার্থীরাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, ত্যাগ, আনুগত্য ও একাগ্রতা একটি আদর্শিক আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চরফ্যাশনের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন। এতে সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ করণীয়, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রতিনিধিদের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।

ইএইচ

Link copied!