ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ডিমলায় ট্রাক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই–বোনের মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৫, ০৩:৪৫ পিএম

ডিমলায় ট্রাক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই–বোনের মৃত্যু

নীলফামারীর ডিমলায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুসহ আরও চারজন। 

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ডালিয়া–পাগলাপীর সড়কের খালিশা চাপানি ইউনিয়নের তালতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকার সোনা উল্লাহর ছেলে আশরাফুল ইসলাম (৩৫) স্ত্রী, শিশু সন্তান ও বোনকে নিয়ে বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই অটোরিকশাটি ক্ষতবিক্ষত হয়ে রাস্তায় উল্টে যায়।

ধাক্কায় আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার বোন রুপিয়া বেগম (৩০) মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যু ও ননদের মৃত্যুতে আশরাফুলের পরিবারে গভীর শোক নেমে এসেছে।

অটোরিকশায় থাকা আশরাফুলের স্ত্রী ও ৫ বছর বয়সী শিশু সন্তানসহ আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়। তবে স্থানীয়রা ট্রাকটি তাড়া করে আটক করে পুলিশে সোপর্দ করেন।

হাইওয়ে হাতীবান্ধা থানার সহকারী পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানান, “ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় ডিমলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এলাকাবাসী জানান, ডালিয়া–পাগলাপীর সড়কে দীর্ঘদিন ধরে ভারী ট্রাকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে না থাকায় দুর্ঘটনা বেড়েই চলেছে। তারা সড়কে নিয়মিত নজরদারি, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্পিড ব্রেকার স্থাপনের দাবিও জানিয়েছেন।

ইএইচ

Link copied!