ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পত্নীতলায় নজিপুর পৌরসভার মাস্টার প্লান প্রণয়ন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৫, ০৪:৪৮ পিএম

পত্নীতলায় নজিপুর পৌরসভার মাস্টার প্লান প্রণয়ন

নগর পরিচলন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার মাস্টার প্লান প্রণয়ন বিষয়ক পরামর্শকরণ-১ ও ২ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও নজিপুর পৌরভার প্রশাসক আলীমুজ্জামান মিলন। প্রধান বক্তা ছিলেন প্রকল্পের এলজিইডি বিভাগের ডেপুটি টিম লিডার সামাউন আল নূর। 

এছাড়া বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার প্রকৌশলী ফজলুল হক, নজিপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বায়োজিদ রায়হান শাহীন, বিএনপি নেতা মর্তুজা, বিএনপি নেতা মামুন, বিএনপি নেতা আব্দুল কাদের, পৌর জামায়াতের নেতা আতাউর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, বিএনপি নেতা আবু সাইদ, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমি সুলতানা, মৌসুমি মৌ, নজিপুর পৌর মহিলা দলের নেত্রী মাহফুজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমাইয়া জান্নাত, ছাত্র প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ।

সেমিনারে পৌরসভার বিশিষ্ট নাগরিকদের পরামর্শ ও আলোচনা সাপেক্ষে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘ক’ শ্রেণির নজিপুর পৌরসভার উন্নয়নে (মেগা প্রকল্প, ১০০ কোটি টাকা) বাস্তবায়নের জন্য সবাই অঙ্গীকারবদ্ধ হন।

ইএইচ

Link copied!