ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাঙ্গুড়ায় সামাজিক সংগঠন পিএসডিও’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ভাঙ্গুড়া প্রতিনিধি

ভাঙ্গুড়া প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২৫, ০৫:২৫ পিএম

ভাঙ্গুড়ায় সামাজিক সংগঠন পিএসডিও’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও)’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা, আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও)’র সভাপতি মো. রুহুল আমিন।

শেখ জাবের আল সিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মো. আহসানুল হাবীব, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হাই বাচ্চু, শরৎনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ সোহেল আজীজ মো. মহসিন আলী, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক লোকমান হোসেন খান, পিএসডিও’র প্রধান উপদেষ্টা ওমর ফারুক ও ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনির প্রমূখ।

অনুষ্ঠান শেষে ভাঙ্গুড়া উপজেলায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

ইএইচ

Link copied!