ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পত্নীতলায় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নভেম্বর ২৩, ২০২৫, ০৮:১০ পিএম

পত্নীতলায় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নওগাঁর পত্নীতলায় মাদ্রাসার মাঠের জমি দখলের চেষ্টা ও প্রতিষ্ঠান চলাকালীন সময়ে পরিবেশে অস্থিরতা সৃষ্টি এবং বাদীপক্ষের দ্বারা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ও মিথ্যা মামলায় অভিযোগ দায়েরের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় উপজেলার মধইল গোলচত্তরে মধইল ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, পত্নীতলা উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন, অধ্যক্ষ মাওলানা মো. মহাসীন আলী, প্রভাষক লোকমান আলী প্রমুখ।

জানা যায়, গত ২০ নভেম্বর বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে মাদ্রাসা প্রতিষ্ঠানের জায়গায় ধান মাড়াই মেশিন (বোঙ্গা) চালানো হয়। বিকট শব্দের কারণে পরীক্ষার্থীরা শব্দদূষণের কবলে পড়েন। এ বিষয়ে মেশিনটি প্রতিষ্ঠান এলাকা থেকে সরিয়ে নিতে শিক্ষকরা মৌখিকভাবে জানালে স্থানীয় কয়েকজন ব্যক্তি ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী-শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্যরা আহত হন। পরে তারা পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

পরে দখলকারীদের পক্ষে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে মানহানির পাল্টা অভিযোগ থানায় দায়ের করা হয়।

ইএইচ

Link copied!