ভাঙ্গুড়া প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৫, ০৭:২৬ পিএম
পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে মো. মনির হোসেন (২৫) ও মো. আনন্দ হোসেন (৫০) নামের দুই ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকার বেইলী ব্রিজের পাশে অভিযান চালিয়ে ঈশ্বরদী আলহাজ্ব মোর এলাকার বাসিন্দা মো. রতনের ছেলে ও মাদক ব্যবসায়ী মো. মনির হোসেনকে (৩৫) গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা।
সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, এ সময় তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়। এছাড়া পরমান্দপুর গ্রামের মরহুম আয়নুল সরদারের ছেলে মো. আনন্দ হোসেনকে (৫০) তার নিজ গ্রামের বাড়িতে মাদক সেবন করার সময় ভ্রাম্যমাণ আদালত আটক করে। পরে উভয়কে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
অপর দুই জন এখনও পালাতক রয়েছেন। রামনগর গ্রামের আছরের বাড়ি থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে; আছের পালাতক। নৌউবাড়িয়া গ্রামের বাবুর বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে; তিনি ও পালাতক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা জেলার উপপরিদর্শক মো. শের আলম জানান, আনন্দ ও মনিরকে পাবনা জেল হাজতে পাঠানো হবে। এর আগে এরা দুজনও মাদক সেবনের অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। পালাতক মো. আছের ও বাবু হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারার অধীনে ওই মাদকসেবীদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।”
ইএইচ