ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবনা-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৫, ০৮:৪১ পিএম

পাবনা-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়া পৌর সদরে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হওয়া মশাল মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বড়াল রেলওয়ে খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম নূর প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, এই আসনে যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি কখনো আসনটি প্রত্যক্ষ করেননি। তারা দাবি করেন, কেন্দ্রীয় নেতার বদলে স্থানীয় ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়া হোক। বিশেষ করে চাটমোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার মধ্যে যেকোন একজনকে প্রার্থী করার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, স্থানীয় নেতাদের স্বীকৃতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রার্থী পরিবর্তন জরুরি, যাতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আস্থা পুনরুদ্ধার হয়।

ইএই

Link copied!