ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সাদিক কায়েম

নেতৃত্বের অযোগ্যতার কারণে পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৫, ০৯:০১ পিএম

নেতৃত্বের অযোগ্যতার কারণে পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম

নেতৃত্বের অযোগ্যতা ও দীর্ঘদিনের দুর্নীতির কারণে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

বৃহস্পতিবার রাতে শাপলা চত্বর মঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “সম্ভাবনার পাহাড় আজ ফ্যাসিস্টদের দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে পিছিয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রতিটি খাতে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।”

তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।” তিনি বিগত সময়ের হামলা, নির্যাতন এবং রাজনৈতিক সংকটের কথাও উল্লেখ করেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাইয়ে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় খাগড়াছড়ি আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, “সাদিক কায়েম শুধু খাগড়াছড়ির নয়, বরং বাংলাদেশের ২০ কোটি মানুষের মুক্তির ঠিকানা। চাঁদাবাজি, হুমকি, কেন্দ্র দখলের স্বপ্ন আর কখনো ফিরে আসবে না। দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে হলে দেশকে যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিতে হবে। নতুন প্রজন্মই নিরাপদ বাংলাদেশ গড়তে সক্ষম।”

বক্তারা উল্লেখ করেন, ডাকসু নির্বাচন প্রমাণ করেছে—নতুন প্রজন্ম ন্যায়ের পক্ষে পরিবর্তন চায়।

খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদ (চাকসু) এর নির্বাহী সদস্য মো. আবু আয়াজ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সেক্রেটারি মিনহাজুর রহমান, সদর উপজেলা জামায়াতের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী কাউসার আজিজি, ডাকসু ভিপি সাদিক কায়েমের পিতা মো. আবুল কাশেম, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি রাকিব মনি ইফতি, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফেডারেশনের সভাপতি মো. আব্দুস ছাত্তার, রেড জুলাই প্রতিনিধি মো. জাহিদ হাসান, ইমাম ও ওলামা পরিষদের সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

ইএইচ

Link copied!