ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

নভেম্বর ৩০, ২০২৫, ০২:৩৯ পিএম

হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সাথে হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দের সাথে রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সাংবাদিকদের সঙ্গে মুক্তআলোচনায় অংশ নেন এবং হবিগঞ্জের সার্বিক উন্নয়ন, সেবা প্রদান, প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ গ্রহণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সকলের অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সকল শ্রেণীর মানুষের সহযোগিতা চান। 

তিনি আরও বলেন, বিগত সময়ে যে বিতর্কিত নির্বাচন হয়েছে তা আর জনগণ দেখতে চায় না। আগামী সংসদ নির্বাচন সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে আমার দৃঢ় বিশ্বাস। এতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।

সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। 

জেলা প্রশাসক এসব আলোচনার পর গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন এবং উন্নয়ন ও জনসেবায় সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!