ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান

আবু হানিফ, সুনামগঞ্জ

আবু হানিফ, সুনামগঞ্জ

ডিসেম্বর ১, ২০২৫, ০৬:৫০ পিএম

সুনামগঞ্জে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান

সুনামগঞ্জ পৌরসভার দক্ষিণ আরপিননগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১,২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

রোববার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এসআই মো. সাব্বির আহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিবি জানায়, অভিযানের সময় ১৬ মামলার পলাতক আসামি আসাদুজ্জামান ওরফে পংকজ (৩৫) আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পেছনের দিক দিয়ে পালিয়ে যায়। পরে তার নিজের কক্ষ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পর সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং পলাতক পংকজকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা শাখা।

ডিবি সূত্র বলছে, পংকজ দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এ ধরনের অভিযান এলাকাজুড়ে মাদক ও অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।

ইএইচ

Link copied!