ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার আরোগ্য কামনায় সুনামগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

আবু হানিফ, সুনামগঞ্জ

আবু হানিফ, সুনামগঞ্জ

ডিসেম্বর ২, ২০২৫, ০৯:০৩ পিএম

খালেদা জিয়ার আরোগ্য কামনায় সুনামগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি এতিমখানায় খাবারও বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সুনামগঞ্জ জামেয়া মাদানিয়া প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছীর। বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এছাড়াও, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। 

অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল তার বক্তব্যে বেগম জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ইএইচ

Link copied!