ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল

আবু হানিফ, সুনামগঞ্জ

আবু হানিফ, সুনামগঞ্জ

ডিসেম্বর ৪, ২০২৫, ০৬:০৯ পিএম

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের অবশিষ্ট দুটিসহ আরও ৩৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

বৃহস্পতিবার বেলা পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন চৌধুরী ও সুনামগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট নুরুল ইসলামকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করে ঘোষণা দেওয়া হয়।

এর আগে ১ম ধাপে গত ৩ নভেম্বর সুনামগঞ্জের তিনটি আসনসহ মোট ২৩৭ আসনে ধানের শীষের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করে বিএনপি।

তখন থেকেই সুনামগঞ্জের অঘোষিত দুই আসন নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। বিশেষ করে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে কে হবেন দলের মনোনীত প্রার্থী সেটাই ছিল মূল আলোচনার কেন্দ্রবিন্দু দলীয় মনোনয়ন পেতে কেউ কাউকে ছাড় দেননি। জোর প্রচার-প্রচারণা অব্যাহত রাখেন সকল মনোনয়ন প্রত্যাশীরা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে দল অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নাম ঘোষণা করেছে। এতে সুনামগঞ্জ-৪ আসনে নেতাকর্মীরা যেন প্রাণ ফিরে পেয়েছেন। সাধারণ কর্মীদের মতে দলের উপর তাদের শতভাগ আস্থা ছিল যে সুনামগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকেই দল প্রার্থী হিসেবে বাছাই করবে। কেননা দলের দুর্দিনে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলই ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির প্রাণ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের পোষা বাহিনীর বিরুদ্ধে রাজপথে নুরুল ইসলামের ডাকেই সব ধরনের আন্দোলন-সংগ্রাম সফল হয়েছে। নিজের প্রাণের ভয়ে পিছপা না হয়ে দলের নির্দেশনা মেনে দলীয় সব আন্দোলন-সংগ্রামে রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছেন নুরুল ইসলাম নুরুল। ফ্যাসিস্ট আমলে রাজপথে দলীয় আন্দোলন চালিয়ে যাওয়ার কারণে বারবার হামলা-মামলার শিকার হয়েছেন তিনি। তার সাথে দুর্দিনের নেতাকর্মীরাও হয়েছেন নির্যাতনের শিকার। নুরুল ইসলামসহ দলের কর্মীরা হামলা-মামলার শিকার হলেও কখনও রাজপথ ছাড়েননি তিনি। নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে দলীয় আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখেন। তার এই ত্যাগ তিতিক্ষা আজ তাকে মূল্যায়িত করেছে বলে মনে করছেন বিএনপির কর্মীসহ সাধারণ মানুষ।

এদিকে ছাত্র আন্দোলনের সময় নিজের সর্বস্ব দিয়ে রাজপথে নেমে আওয়ামী সব অপশক্তির বিরুদ্ধে নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বেই মাঠে নামে বিএনপির ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বর্তমানে দলের সুসময়ে বিএনপির ব্যানার ধরতে নেতাকর্মীদের অভাব না হলেও একটা সময় ছিল যখন নুরুল ইসলাম নুরুল ছাড়া সুনামগঞ্জে বিএনপির রাজনীতি কল্পনাও করা যেত না। তাই এমন ত্যাগী ও দুর্দিনে দলের নেতাকর্মীদের পাশে থাকা ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়ায় হাসি ফুটেছে তৃণমূল বিএনপির নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মুখে। সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বিপুল ভোটে বিজয়ী হবেন এমনটাই বিশ্বাস নেতাকর্মীদের।

দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়ে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, দলের দুর্দিনে আমি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সবসময় দলের পাশে থেকেছি। দলীয় সব নির্দেশনা মেনে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে এসেছি দীর্ঘ বছর। সুনামগঞ্জ জেলায় বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলতে নিজের সর্বস্ব দিয়ে কাজ করেছি। ফ্যাসিস্ট আমলে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের নিয়ে রুখে দাঁড়িয়েছি। নিজে মাঠে থেকে আওয়ামী দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কর্মীদের সাহস জুগিয়েছি। এখন দল আমাকে মূল্যায়ন করেছে। আমি বিএনপির সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রকে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের বিজয় উপহার দিতে পারব ইনশাআল্লাহ। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে অনেক গুণী রাজনীতিবিদ রয়েছেন। যাদের অনেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সুনামগঞ্জে বিএনপির কোনো গ্রুপিং বা কোন্দল নেই। আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে কেন্দ্রকে ধানের শীষের বিজয় উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

ইএইচ

Link copied!