ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস পালিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:৩৫ পিএম

কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস পালিত

কুড়িগ্রামে নানা আয়োজনে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সকল সাংস্কৃতিক সংগঠন, মহিলা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন শেষে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ আব্দুস সালাম বীর প্রতীক আব্দুল হাই, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা কমান্ডার আব্দুল বাতেন।

এছাড়া কুড়িগ্রামের সকল সাংস্কৃতিক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন শামসুল ইসলাম সুমন, শ্যামল ভৌমিক, সুব্রতা রায়, দুলাল বোস, শাহানুর রহমান,ইমতে আহসান শিলু, সাতকড়ি রায় নিলু মোস্তাফিজার রহমানসহ অন্যান্যরা। মহিলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন রওশনারা চৌধুরী।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে পাক সেনারা কুড়িগ্রাম থেকে পালিয়ে গেলে কুড়িগ্রাম হানাদার মুক্ত হয়।

জেএইচআর

Link copied!