ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মধুপুর থানার ওসি বদলীর খবরে সাধারণ মানুষ ব্যথিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

ডিসেম্বর ৬, ২০২৫, ০৮:১৪ পিএম

মধুপুর থানার ওসি বদলীর খবরে সাধারণ মানুষ ব্যথিত

মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল কবিরের বদলীর খবরে মধুপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুঃখ প্রকাশ করেছেন। এক বছরের কর্মকালীন সময়ে তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন, যার ফলে মধুপুরবাসীর মধ্যে তাঁর প্রতি গভীর স্নেহ ও শ্রদ্ধা তৈরি হয়েছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পরও মধুপুরে যোগদান করে তিনি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে সকল মহলে প্রশংসা অর্জন করেন। তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ এক বছরে তিনি টাঙ্গাইল জেলায় কয়েকবার সেরা অফিসার ইনচার্জ হিসেবে জেলা পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার লাভ করেছেন।

স্থানীয়রা মন্তব্য করেছেন, এমন ওসি যদি দেশের প্রতিটি থানায় থাকত, জনগণ অনেক সুফল পেত। তারা তার নতুন কর্মস্থলে সম্মানের সঙ্গে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানিয়েছেন।

জেএইচআর

Link copied!