ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
নৌবাহিনী প্রধান

৫ হাজার নৌসদস্য নির্বাচনের দায়িত্বে প্রস্তুত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৪৭ পিএম

৫ হাজার নৌসদস্য নির্বাচনের দায়িত্বে প্রস্তুত

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে অবাধ ও সুষ্ঠু দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌসদস্য প্রস্তুত রাখা হয়েছে।

রোববার দুপুরে চট্টগ্রামের নেভাল অ্যাকাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। 

কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পর নৌ প্রধান বলেন, বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ, ব্লু ইকোনমি বাস্তবায়নে নৌবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে। পাশাপাশি দেশের জলসীমায় দেশি-বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা রক্ষায় বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও বিমানবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেকোনো দুর্যোগ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে।

মিডশিপম্যান ২০২৩ ব্যাচের ৩১ জন নবীন কর্মকর্তাকে ৩ বছরের সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হয়। কুচকাওয়াজ পরিদর্শন শেষে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নবীন কর্মকর্তাদের অভিভাবকসহ অন্যান্য উচ্চপদস্থ অতিথিরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!