ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে ৫ম শ্রেষ্ঠ অদম্য নারীকে সংবর্ধনা প্রদান

আবু হানিফ, সুনামগঞ্জ

আবু হানিফ, সুনামগঞ্জ

ডিসেম্বর ৯, ২০২৫, ০১:৫৫ পিএম

সুনামগঞ্জে ৫ম শ্রেষ্ঠ অদম্য নারীকে সংবর্ধনা প্রদান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এজেএম রেজাউল আলমের সভাপতিত্বে উপস্থিত, ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, উপ- পরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার মো. মতিউর রহমান খান, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মতিউর রহমান খাঁনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, আমাদের দেশে নারীরা সর্বক্ষেত্রে পিঁছিয়ে রয়েছে। নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে দেশ তার সঠিক লক্ষে পৌছাতে পারবে না। তাই নারীদের উন্নয়নে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। নারীরা দেশের উন্নয়নে যখন ভূমিকা রাখতে পারবে তখনই একটা দেশ তার লক্ষে পৌছাতে পারবে। তাই নারীদের কোন ক্ষেত্রেই পিছিয়ে রাখলে চলবে না। নারী-পুরুষের সমন্বিত প্রচষ্ঠাতেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

পরে আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৫ জন শ্রেষ্ঠ অদম্য নারীকে সংবর্ধনা প্রধান করা হয়।

তাদের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে ঝরনা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসাবে মোছাম্মৎ সালেহা পারভীন, সফল জননী হিসাবে মীরা রাণী তালুকদার, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হিসাবে মুস. শিরিনা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খাদিজা বেগমকে জেলার শ্রেষ্ঠ অদম্য নারী হিসাবে সম্মাননা প্রদান করা হয়।

জেএইচআর

Link copied!